1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে দুর্ঘটনায় কিশোরের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ৯০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষীপাড়া পূজা মণ্ডপে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, উপজেলার কাবিলগঞ্জে তার পিসির বাড়িতে পরিবারসহ সে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় সে পরিবার নিয়ে নিকটস্থ ঋষীপাড়া পূজা মণ্ডপে ঘুরতে বের হয়। এসময় একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয় দাসের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা