1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে বর্ধিত সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে বর্ধিত সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৭০ বার পঠিত

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে বর্ধিত সভা

সোনারগাঁ প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় বর্ধিত সভা করেছে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন।

বর্ধিত সভায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, সহ-সভাপতি মামুন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যগন।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের কত নেতাকর্মী যুব মহাসমাবেশে যোগদান করবে সে বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা