1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পথচারী রোজাদারদের মাঝে সাবেক এমপি খোকার তরমুজ বিতরণ   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে পথচারী রোজাদারদের মাঝে সাবেক এমপি খোকার তরমুজ বিতরণ  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অটো, সিএনজি, রিক্সা ভ্যান ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রীর পাশাপাশি তরমুজ উপহার হিসেবে বিতরণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের দুই দুইবারের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।

শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া হাবীবপুর ঈদগাহ এলাকায় অবস্থানরত অটো, সিএনজি, রিক্সা ভ্যান ও পথচারীদের মাঝে এ তরমুজ বিতরণ করেন তিনি।

এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে, পবিত্র এই মাসে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবস্থা সম্পন্ন সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আসুন আমরা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম না বাড়াই।

এ সময় উপস্থিত মুসাফির, পথচারী ও অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার, ১টি মাঝারী আকারের তরমুজ ও শিশুদের মাঝে চকলেট উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী মোঃ জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জাপা নেতা শামীম,হাসান ইমামসহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা