1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নারীসহ গ্রেপ্তার-২  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নারীসহ গ্রেপ্তার-২ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ৭৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তারই অংশ হিসেবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র (ওসি) নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার বকুলকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতব্বরের মেয়ে।এদিকে একই সময়ে আরেকটি অভিযানে একই উপজেলার ভাটিবন্দর এলাকা থেকে ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে ভাটিবন্দর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা