
মোঃ নুর নবী জনিঃ-
"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তারই অংশ হিসেবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা'র (ওসি) নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার বকুলকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতব্বরের মেয়ে।এদিকে একই সময়ে আরেকটি অভিযানে একই উপজেলার ভাটিবন্দর এলাকা থেকে ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে ভাটিবন্দর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.