1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দূর্গা উৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দূর্গা উৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৩৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৩৩ টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সোনারগাঁ অফিসার্স ক্লাবে এ অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভৌমিক, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউল করিম রানা, সোনারগাঁ উপজেলা হিন্দু, বৈাদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিশির দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ৩৩টি পূজা মন্ডপের প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা