1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দলিল লিখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদন্ড - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে দলিল লিখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদন্ড

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনের যাবজ্জীবন ও একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেন- পরকীয়া প্রেমিক রিপন (৪০)।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে, শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে ঘরের জানালা দিয়ে প্রবেশ করিয়ে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা