
মোঃ নুর নবী জনিঃ-
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতে ওমর ফারুক খোকা (২৮) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের আগ মুহূর্তে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সারে ১২ টার দিকে তাদের নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ফারুক খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফারুক খোকা মারা যায়। ঘটনার পরপরই বড় ভাই আক্তার হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে সোনারগাঁ থানার সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল খাঁনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বলেন, আমরা নিহতেট মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান,বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া দিন আছে বলেও তিনি জানান