1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জাপার কাছে আ'লীগের পরাজয় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জাপার কাছে আ’লীগের পরাজয়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১১০১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আবারো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জাতীয় পার্টির প্রার্থী আবু নাইম ইকবালের সাথে পরাজিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড হচ্ছে সোনারগাঁ উপজেলা।

নির্বাচনের আগে অনেক ঢাক ঢোল বাজিয়ে উপজেলা আওয়ামী লীগ প্রচার প্রচারণা করেছেন জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম। বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত সহ অন্যান্য নেতারা ঘোষণা দিয়ে বলেছেন, উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কিন্তু আবারো জাতীয় পার্টির কাছে পরাজয় স্বীকার করতে হলো উপজেলা আওয়ামী লীগের।এর আগে মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের পরাজয় স্বীকার করেছিলেন সংবাদ সম্মেলন করে। তখন উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, আমরা পরাজয় স্বীকার করছি এটা আমাদের ব্যর্থতা তবে আমরা ভবিষ্যতে আর ব্যর্থ হবো না এটা সংশোধন করে নিবো।

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির কাছে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থীর পরাজয়ের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা দলীয় প্রতীকের নির্বাচন না মোস্তাফিজুর রহমান মাসুমকে আমরা উপজেলা আওয়ামী লীগ সমর্থন করেছি। আমরা পরাজয় শিখলাম মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা আদর্শের কাছে পরাজিত হই নাই টাকার কাছে পরাজিত হয়েছি।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড সদস্য পদে সোনারগাঁয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। তিনি পেয়েছেন ৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা