1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবসে আলোচনা সভা,পুরস্কার ও চেক বিতরণ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জাতীয় যুব দিবসে আলোচনা সভা,পুরস্কার ও চেক বিতরণ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৮২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব পুরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান প্রমুখ।

সোনারগাঁকে আলোকিত করার লক্ষ্যে মাদক সন্ত্রাস নির্মূলে এবং যুব সমাজকে সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়।

এছাড়াও জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষিত যুবদের অগ্রসর করার লক্ষ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঋণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা