1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৬৫ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলায় ২৬৫টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. শারমিন আহমেদ তিথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রথম বারের মত উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে এবারই প্রথম ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে কেনাকাটা করতে আসা শিশুরা যেন ভিটামিন “এ” খাওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা