1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১২৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন,দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার অবকাঠামো উন্নয়নসহ ঢেলে সাজিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টায় সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল ও মেইন গেটের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এসময় এমপি খোকা আরো বলেন, করোনা মহামারীর মধ্যেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁয়ে বিভিন্ন উন্নয়ন সম্পন্ন হয়েছে।

উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মডেল মসজিদ, স্টেডিয়াম, গুরুত্বপূর্ণ ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এর কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধীরা দেশ এবং বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং বীর নিবাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন।

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নাঃজেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

এসময় আরোও উপস্থিত ছিলেন,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান,উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক মনি আক্তার,ইউপি মহিলা সদস্য,পলি আক্তার,রুনা আক্তার,নার্গিস আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা