1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজে দগ্ধ-৫, স্বামীর পর স্ত্রীর মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজে দগ্ধ-৫, স্বামীর পর স্ত্রীর মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চল এলাকায় বাসা বাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী মানব চৌধুরীর পর এবার মারা গেছেন তার স্ত্রী বাচা চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে মারা যান মানব চৌধুরী।

নিহত বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। স্বামীকে নিয়ে তিনি সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় থাকতেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বাচা চৌধুরীর শরীরে প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের তিন মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে- তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে এখনো চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা