1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির চেঙ্গাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে আঁখি আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার চেঙ্গাকান্দি গ্রামের সাইদুলের স্ত্রী ও পিরোজপুর গ্রামের মো: ইব্রাহীম মিয়ার মেয়ে।ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাইদুল (৩৬)পলাতক রয়েছে। সাইদুল একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে।

নিহতের স্বজনরা জানান,গত ১৫ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক সাইদুলের সঙ্গে পারিবারিক ভাবে নিহতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী সাইদুল নানা অজুহাতে স্ত্রী আঁখিকে শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো।

বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে সন্তানদের সামনেই হাত-পা বেঁধে আঁখি আক্তারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার স্বামী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের ঘরে দুই ছেলে অর্নব(১২), সিয়াম(১০) ও চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম জানান,গৃহবধূকে হত্যার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা