1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি রাজু আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি রাজু আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ সপ্তাহ আগে
  • ৬৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে নারায়ণগঞ্জ জেলার নবাগত এসপি হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এট তত্ত্বাবধানে শনিবার(৫ সেপ্টেম্বর) বিকেলে সারে ৫ টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজা শেখ ওরফে রাজু গোপালগঞ্জ জেলা ও গোপালগঞ্জ সদর থানার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকার নুরুল ইসলামের ছেলে ।

এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা