1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪টি খাবার হোটেল ২ টি মিষ্টির দোকান ও ১ টি চাউলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদ্ধোবগঞ্জ এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয় ।

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইব্রাহীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করায় জরিমানা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইব্রাহীম জানান, অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে এবং রান্না ঘর নোংরা থাকায় ৪ টি খাবার হোটেলকে ৬৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে একটি মিষ্টির দোকানদারকে ১০ হাজার টাকা ও দুটি চাউলের দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সকলেকে সতর্ক করা হয়।

এ সময় সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এসময় এলাকাবাসী কর্তৃপক্ষকে প্রতি মাসে একবার করে অভিযান চালানোর দাবি জানান ও খাবারের মান ও দাম কমানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা