1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এমজিআই-এর ৭টি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে এমজিআই-এর ৭টি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৯৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এমজিআই-এর ৭টি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১১ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত ৫০টি প্রতিষ্ঠানের ৭টি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর। এগুলো হচ্ছে- মেঘনা পিভিসি লিঃ, মেঘনা ফয়েল প্যাকেজিং লিঃ, সোনারগাঁ সোলার এনার্জি লিঃ, মেঘনা বাল্ক ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিঃ-এর বাণিজ্যিক উৎপাদন এবং কুমিল্লা ইকোনমিক জোন লিঃ, মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিঃ, মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস্ লিঃ-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন।

এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, এমপি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে ৫০টি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন এবং স্যুভেনির উন্মোচন করেন।

এমজিআই-এর মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এ। এই উদ্বোধন উপলক্ষে ছিলো বিশেষ আয়োজন। এমআইইজেড-এর এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। বেজা-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মোঃ আলী আহসান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার), এমজিআই-এর সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা