1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৬৯ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-আগামী শনিবার ১৫ই মার্চ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফা।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, একটি শিশুও যেন ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকেটা করতে বাজারে আসা শিশুদেরকেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।

আগামী ১৫ই মার্চ প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা