1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে উপজেলা আ'লীগের শান্তি সমাবেশ ও র‍্যালি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ ও র‍্যালি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১২৯ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল বাসষ্ট্যান্ড এলাকায় আ’লীগের পার্টি অফিসের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর পার্টি অফিস থেকে একটি র‍্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসে এসে শেষ হয়।

সোনারগাঁ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত।

পিরোজপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ আতিক উল্লাহ,র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা।

এসময় শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।তারা বলেন বিএনপি জামায়েত পরিকল্পিতত ভাবে দেশকে অস্থিতিশীল করতে পদযাত্রার আয়োজন করেছে। তারা বর্তমান সরকারের উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে গেছে। সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতেই মুলত এ পদযাত্রার আয়োজন করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ,পিরোজপুর ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর, পিরোজপুর ইউপির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন,পিরোজপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ ফরাজি, সেলিম রেজা,আ’লীগ নেতা আলম চাঁন,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর,আ’লীগ নেতা হৃদয় প্রধানসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্র লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের শান্তি প্রিয় দেশপ্রেমিক নাগরিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা