1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ের ছেলে কামরুল হাসান নাঃগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সোনারগাঁয়ের ছেলে কামরুল হাসান নাঃগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জে ‘বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর গেস্ট-হাউস ক্যাফেতে সকল সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সভা সম্পন্ন হয়।

সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ছেলে মোঃ কামরুল হাসান।

মোঃ কামরুল হাসান রুপগঞ্জ ভোলাব ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মোঃ কামাল হোসেন সভাপতি ও সাংগঠনিক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হন ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা