1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ সংরক্ষণে কমিটি গঠন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ সংরক্ষণে কমিটি গঠন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১০ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক  রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

বিলুপ্ত প্রায় ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ   সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের মাধ্যমে  সোনারগাঁয়ের গৌরবোজ্জল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন, সংগঠক রোকেয়া আক্তার, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন ও আব্দুস সাত্তার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা