1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁও স্বাস্থ্য কমপেস্নক্সে আলট্রাসনোগ্রাম সেবা উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁও স্বাস্থ্য কমপেস্নক্সে আলট্রাসনোগ্রাম সেবা উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল আলট্রাসনোগ্রাম সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া।

সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল আলট্রাসনোগ্রাম মেশিন ও সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার মোঃ মোশাররফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,ডাঃ আশিকুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

এসময় প্রধান অতিথি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা