1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁও সরকারি কলেজে সদ্য বিদায়ী অধ্যক্ষ ও শিক্ষকের সংবর্ধনা ও মতবিনিময়  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁও সরকারি কলেজে সদ্য বিদায়ী অধ্যক্ষ ও শিক্ষকের সংবর্ধনা ও মতবিনিময় 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা এবং সদ্য বিদায়ী অধ্যক্ষ ও শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁও সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও একে এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও অধ্যাপক কালিদাস সরকার এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যাপক আলী আকবর, অধ্যাপক ওসমান গনি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু,পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,উক্ত কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

এসময় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কালিদাস সরকার, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দিলরুবা আফরোজ প্রমুখ।

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে বিএনসিসি ও রোভার স্কাউটস কর্তৃক বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুকে গার্ড অফ অনার প্রদান করা হয়। উল্লেখ্য আশরাফুজ্জামান অপু তিনি দীর্ঘ ৩২ বছর চাকুরী করেন অত্র কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা