1. admin@bangladeshbulletin24.com : admin :
সিদ্ধিরগঞ্জে ২৩ স্পটে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও তাবারক বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সিদ্ধিরগঞ্জে ২৩ স্পটে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও তাবারক বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪৪ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :-

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ৭টি ওয়ার্ডের ২৩টি স্পটে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করেছে থানা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (০১ জুন) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের চিটাগাং রোডের সৌদিবাংলা শপিং মলের সামনে থেকে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু হয়।

পরে সিদ্ধিরগঞ্জের ৭টি ওয়ার্ডের ২৩টি স্পটে মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃষ্টি ভিজে ঘুরে ঘুরে এ কর্মসূচি সফল করেন।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, সেলিম প্রধান, কর্ণেল, সদস্য ইউসুফ মোল্লা স্বপন, রিয়াজুল ইসলাম, সোহাগ, আলামিন শেখ, ইকবাল, প্রিন্স, ইব্রাহীম, হীরা, মিজান, শাহ আলম, আলামিন জমাদ্দার ও সুমনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা