
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ–
সিদ্ধিরগঞ্জে নিউ শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকাস্থ শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে হৃদয় পাখি ব্রাদার্সকে হারিয়ে নিলয় নাইন স্টার চ্যাম্পিয়ন হয়েছে।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাঈন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী (হীরা), নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড সভাপতি মো: ওমর ফারুক জয়সহ অনেকেই।