1. admin@bangladeshbulletin24.com : admin :
সামাজিক সংগঠন ষোলআনার কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মাসুম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সামাজিক সংগঠন ষোলআনার কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মাসুম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৬৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: মাদক,ইভটিজিং,বাল্য বিয়ে প্রতিরোধ, বৃক্ষরোপন ও সামাজিক অসংগতি প্রতিরোধে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সামাজিক সংগঠন ষোলআনার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় হাজী শহিদুল্লাহ প্লাজার তৃতীয় তলায় এ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়।

সামাজিক সংগঠন ষোলআনার পরিচালক ও সোনারগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

ষোলআনার পরিচালক আল আমিন তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো.আফজাল হোসেন, হাজী শহিদুল্লাহ প্লাজার স্বত্বাধিকারী মহিউদ্দিন কাদের রতন।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ষোলআনার পরিচালক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, আনিসুর রহমান, মশিউর রহমান হীরালাল বাদশা, মাজহারুল ইসলাম, দীপন সরকার, কবির হোসেন, আবুল বাশার, মাসুদ রানা, রুবেল মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা