1. admin@bangladeshbulletin24.com : admin :
সবাইকে নিয়ে সোনারগাঁকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই-ইউএনও - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সবাইকে নিয়ে সোনারগাঁকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই—ইউএনও

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১২২ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আল জিনাতকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত তাঁদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একটি উপজেলার উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে সমন্বিত টিমওয়ার্কই আমাদের মূল শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে সোনারগাঁকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মুক্তার হোসেন,কানুনগো জাহাঙ্গীর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, নামজারী সহকারী ফৌজিয়া আক্তার, সার্ভেয়ার মহসিন পাটোয়ারী, কম্পিউটার অপারেটর আতাউর রহমান,সার্টিফিকেট সহকারী তাহমিনা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের নায়েবগন ও অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এসময় ভুমি কর্মকর্তারা নবাগত ইউএনওর দায়িত্বপালনে সফলতা ও দীর্ঘমেয়াদি ইতিবাচক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা