1. admin@bangladeshbulletin24.com : admin :
" শুধু পড়াশোনা নয় " আলোকিত মানুষ হতে হবে’-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

” শুধু পড়াশোনা নয় ” আলোকিত মানুষ হতে হবে’-এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৪৯ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেন,আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে। তিনি বলেন,যেকোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে। সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৫৯ নং গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নব নির্মিত ২তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।

এসময় বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তাক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, সোনারগাঁ জি-আর ইনস্টিটিউশন এর সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত উর রহমান,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহাম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জামান,সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার, দুলাল, রিপন,মাইনুদ্দিন,শাহিন কন্টাক্টর, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ্, পৌরসভা ৩নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ওমর ফারুক টিটু,প্রধান শিক্ষক রুজিনা আক্তার,জাপা নেতা গরিবে নেওয়াজ, সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা