1. admin@bangladeshbulletin24.com : admin :
শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ– নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত রোববার দিবসটি পালন করে।

আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব, দেশের ঐতিহ্য ও সংষ্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনের অগ্রসৈনিক এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্থাপিত শিল্পাচার্যের ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও তার জীবনকর্ম নিয়ে আলোচনা, দোয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌঃ ময়নুল আবেদিন। আরো উপস্থিত ছিলেন কোহিনুর আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, গাইড লেকচারার এ কে এম মোজাম্মেল হক মাসুদ, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদসহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা