1. admin@bangladeshbulletin24.com : admin :
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ব্যক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-ডিসি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ব্যক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—ডিসি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৬৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ব্যক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু মেধা নয়, মননের উৎকর্ষ সাধনেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।” তিনি সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “কোনো পরিস্থিতিতেই সমস্যা যেন অজুহাতে পরিণত না হয়—সেদিকে দৃষ্টি রাখতে হবে।

শনিবার (২৪ মে) সকালে নারায়ণগঞ্জের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা নিজ নিজ চরিত্র ও কর্মের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ হবেন।

অনুষ্ঠানে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা