1. admin@bangladeshbulletin24.com : admin :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সোনারগাঁয়ে দোয়া ও শীতবস্ত্র বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সোনারগাঁয়ে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে ৫ শতাধিক শীতার্তদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়।

সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আলী আজগর চেয়ারম্যানের (সাবেক) সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সি, থানা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, মোঃ শামীম, সোনারগাঁ বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সোনারগাঁ থানা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, থানা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহরাব প্রধান ও ক্রিড়া বিষয়ক সম্পাদক করিম রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা