1. admin@bangladeshbulletin24.com : admin :
র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল,গুলিসহ বিএনপি নেতা ডন বজলু আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল,গুলিসহ বিএনপি নেতা ডন বজলু আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব । এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করে।

শনিবার (২৪শে জানুয়ারী) সন্ধায় র‌্যাব-১১র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। বজলু ব্যতীত অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলোঃ- কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে, গত ২১শে জানুয়ারী রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন,সে সময়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎপর হয়ে শনিবার তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা