1. admin@bangladeshbulletin24.com : admin :
যুবদল কর্মী শাওন হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর কারাগারে - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

যুবদল কর্মী শাওন হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর কারাগারে

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনি,সোনারগাঁও নারায়ণগঞ্জঃ-গত বছরের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল কর্মী শাওন প্রধান হত্যা মামলায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও একই মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা যুবদল নেতা রাজু আহমেদ জামিন মঞ্জুর করেন আদালত।

 

গত সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত শুনানি শেষে রফিকুল ইসলাম বিডিআরের জামিন নামঞ্জুর এবং আজহারুল ইসলাম মান্নান ও রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ২০২২সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি পর্যন্ত নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে যুবদল কর্মী শাওনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ আরও ২৬ জন গুলিবিদ্ধ হন। এসময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

পরে সংঘর্ষে নিহত শাওন প্রধানের বড়ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় বিএনপির অজ্ঞাত ৫০০০ নেতা-কর্মীকে আসামী করা হয়।

পরের দিন পুলিশকে হত্যার উদ্দেশে হামলা, পুলিশের কর্তব্য কাজে বাঁধা,ভাংচুর এবং বিস্ফোরকের অভিযোগ এনে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচ হাজার জনকে আসামী করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে ঘটনার দিন বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালীন সময় আটক করা হয়েছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা