1. admin@bangladeshbulletin24.com : admin :
মোহাম্মদপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মোহাম্মদপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ৮ টায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারীদের শপথ পড়ানোর পাশাপাশি রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড়, হাইজাম্প, লংজাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট থ্রো, ডিসকাস থ্রো ও ৪০০ মিটার রিলে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম,এবং এডভোকেট আব্দুর রকিব (মন্টু),সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা