1. admin@bangladeshbulletin24.com : admin :
মুনতাহার স্টিল মিলে লোহার চাপায় শ্রমিকের মৃত্যু,ফ্যাক্টরিতে পর্যাপ্ত নিরাপত্তারকে দায়ী করলেন শ্রমিকরা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মুনতাহার স্টিল মিলে লোহার চাপায় শ্রমিকের মৃত্যু,ফ্যাক্টরিতে পর্যাপ্ত নিরাপত্তারকে দায়ী করলেন শ্রমিকরা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৬৭ বার পঠিত

মোঃ- নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মুনতাহার স্টিল মিলে লোহার চাপায় মো: শাকিল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাদীপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত মুন্তা ষ্টীল মিলে এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত অবস্থায় আহত শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পোনে এগারোটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

নিহত শ্রমিক শাকিলের সহকর্মী আরিফ জানান, নয়াপুর মুনতাহার স্টিল মিলে শ্রমিক হিসাবে কাজ করতো শাকিল। সকালে কাজ করার সময়ে সেখানে বেশ কিছু রড স্টোক থেকে পড়ে যায়, সে সময়ে সে এতে চাপা পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায় ।  তার বাবা’র নাম  দ্বীন ইসলাম,তার বাড়ি কেরানীগঞ্জ এলাকায়। বর্তমানে ঐ কারখানার ভিতরে কোয়ার্টারেই সে বসবাস করতো।  এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা অভিযোগ করে বলেন ফ্যাক্টরিতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও দায়িত্বহীনতার কারণে আজকের এই দুর্ঘটনাকে দায়ী করেন।

এবিষয়ে জানতে মুতাহার স্টিল মিলের এডমিন মিনহাজ কে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা