1. admin@bangladeshbulletin24.com : admin :
মনোহরদীতে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার   - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

মনোহরদীতে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,নরসিংদীঃ-

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের অভিযানে ১০ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছানাউল্লাহ (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী পাসপোর্ট অফিসের পাশে একটি মোটরসাইকেল এর শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানাউল্লাহ উপজেলার নোয়াদিয়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও জেনারেল স্টীল লিঃ এর সত্ত্বাধিকারী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশে ও এস আই আল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছানাউল্লাহর বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় ১০ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলা রয়েছে।  এ মামলায় আদালত তাকে সাজা প্রদান করলে তিনি দীর্ঘদিন পলাতক থাকেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা