1. admin@bangladeshbulletin24.com : admin :
মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার সুমন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার সুমন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮০ বার পঠিত

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-

মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার সাবেক সভাপতি সুমন (বিএ)

৩০ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাকক্ষে অন্তর্বর্তী কালীন কমিটির আহবায়ক মো. জসিম উদ্দিন খান’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী কালীন পরিষদের সদস্যবৃন্দ ও সদ্য বিদায়ী কমিটির ১৮ জন কর্মকর্তা/সদস্যবৃন্দ।

ক্ষমতার অপব্যবহার, দূর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অসৎ উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক অনুদান হিসেবে আর সি সি পায়লিং করার পর মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্মানাধীন কমিউনিটি সেন্টারের নির্মান কাজ ক্ষমতার প্রভাব খাটিয়ে একক ভাবে বাধা প্রদানকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যেহেতু তিনি ক্লাবের অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত এবং কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ বন্ধ করে এলাকার বৃহত্তর ক্ষতি করায় তাকে মদনগঞ্জ ওয়েলফেয়ার সোসিয়েশন সদস্য পদ থেকে সাবেক সভাপতি মো. সুমন মিয়া (বিএ) কে আজীবনের জন্য বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

উক্ত সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, হাজী কফিল উদ্দিন মিয়া, জয়নাল আবেদিন মাতবর, সিরাজুল ইসলাম, আজিজুল হক আজি, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির, আবুল বাসার।

সাবেক কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মোস্তফা খান মিঠু, ফয়েজ আহমেদ, ফারুক চৌধুরী, আলী নওশাদ আনোয়ার তুষার, আসাদ মিয়া, খান মো. জুলহাস, মোজাম্মেল হক মজনু, সেলিম রেজা, সেলিম পাটোয়ারী, কাওসার আহমেদ বাবু, আলী হোসেন মেম্বার, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, আক্তার সরদার, কামরুল বাসার মাসুদ, মোহাম্মদ আলী সহ স্থানীয় জনসাধারণ।

সর্বশেষে ক্লাবের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও ক্লাবের মাঠের পশ্চিম অংশের জমি, ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার জন্য সাবেক কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী কমিটির নিকট জোড় দাবি করা হয়। এ ব্যপারে অন্তর্বর্তী কমিটি একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা