1. admin@bangladeshbulletin24.com : admin :
ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে-এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৩৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বারদী ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা।

এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন,ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে। আসা করি তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশুনা করতে হবে। তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। তাই তোমাদের সুপথে চলতে হবে আলোকিত মানুষ হতে হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য ও না:গঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।

বারদী ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান,সাংস্কৃতিক সম্পাদক হাজী মুক্তার হোসেন,বারদী ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোঃ আমীন হোসেন মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ানউদ্দিন চুন্নু, জাতীয় পার্টি নেতা জাকির সরকার, মনির মেম্বার, সাকিব হাসান মেম্বার,হাসান ইমাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা