1. admin@bangladeshbulletin24.com : admin :
ব্যতিক্রমী আয়োজনে চেয়ারম্যান জিন্নাহর শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি নববর্ষ পালন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ব্যতিক্রমী আয়োজনে চেয়ারম্যান জিন্নাহর শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি নববর্ষ পালন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পশ্চিম সনমান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি নববর্ষ পালন করলেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

পহেলা জানুয়ারী রোববার সকালে সনমান্দি ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ তার নিজস্ব অর্থায়নে বই উৎসবের আমেজকে আরও উৎসবমুখর করার লক্ষ্যে নতুন বইয়ের সাথে একটি করে উন্নত মানের স্কুল ব্যাগ বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান,সভাপতি আনিসুর রহমান রাসেল,খোরশেদ মোল্লা,জামাল হোসেন প্রমূখ।
এসময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনেই শিশুদের হাতে বই তুলে দিয়েছেন।আমিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করে নিজস্ব অর্থায়নে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছি।যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা