1. admin@bangladeshbulletin24.com : admin :
বিএনপি নেতার পিএস’র বিরুদ্ধে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন,হামলার অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বিএনপি নেতার পিএস’র বিরুদ্ধে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন,হামলার অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১০৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় বিএনপি নেতার পিএস’র বিরুদ্ধে শ্রমিক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের বর্তমান পিএস ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রবিবার দুপুরে সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আব্দুল হান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী হওয়ার কারনে আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত সহকারী ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম তাদের সঙ্গে দ্বন্দে জড়িয়ে পড়েন। সম্প্রতি আব্দুর রহিম তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদা না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিমের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল মীরের বাগ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭-৮ টি বাড়িঘরে হামলা ও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তিনি। এর আগে ভুক্তভোগী শ্রমিক দল নেতা আব্দুল হান্নান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত না। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে মিমাংসা করতে গিয়ে তাদের রোষানলে পড়তে হয় আমাকেও। বিষয়টি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা