1. admin@bangladeshbulletin24.com : admin :
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালক এসএম রেজাউল করিমের যোগদান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালক এসএম রেজাউল করিমের যোগদান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৬৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নতুন পরিচালক এসএম রেজাউল করিম বুধবার সকালে যোগদান করেছেন।

তিনি কর্মস্থলে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এখান থেকে বদলি হওয়ার পর অতিরিক্ত দায়িত্ব পালন করেন বাবুল মিয়া। পরবর্তীতে বাবুল মিয়াকে তার স্বপদে বহাল করার পর বুধবার সকালে পরিচালক হিসেবে এসএম রেজাউল করিম দায়িত্বভার গ্রহণ করেন।

পরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ফাউন্ডেশন ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা একেএম আজাদ সরকার, নিরাপত্তা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, গাইড লেকচারার একেএম মুজাম্মিল হক মাসুদ,ফটোগ্রাফার মো. শফিকুর রহমান, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, স্টেনোগ্রাফার মো. সারোয়ার, সহকারী লাইব্রেরিয়ান রাকিব হোসেন, প্রধান অফিস সহকারী মো. আব্দুর রহিম, স্টোর কিপার মো. আলাল হোসেন খান, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান, হিসাব সহকারী মো. রেজাউল করিম, অভ্যর্থনাকারী তাজমহল বেগম, নিম্নমান সহকারী রিক্তা পারভীন, নিন্মমান সহকারী মো. দিলোয়ার হোসেনসহ কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা