
নিজস্ব প্রতিনিধিঃ-
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের ভূমি সুরক্ষিত রাখি”এই এই প্রতিপাদ্য সামনে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৫’।
রবিবার(২৫ মে) বেলা ১১ টায় বন্দর উপজেলা চত্বর থেকে একটি র্যালী শুরু করে এসিল্যান্ড অফিসের সামনে গিয়ে বেলুন ও শান্তির পায়রা (কবুতর) উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে ভূমি মেলার জনসচেতনামূলক আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামান্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,সাবরেজিস্ট্রার বন্দর কেএম মোর্শেদ আল মারুফ।
এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা, বন্দর উপজেলা ৫ টি ভূমি অফিসের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সর্বোচ্চ কর দাতাদের মাঝে বৃক্ষ বিতরণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।