1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৩২ বার পঠিত

বন্দর প্রতিনিধি: বন্দরে আবারও অজ্ঞাত (২৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ- ফাঁড়ী পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদীস্থ বাগপাড়া ব্রীজ সংলগ্ন কচুরিপানা মধ্যে আটকানো অবস্থায় ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

লাশ উদ্ধারের ঘটনায় নৌ ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী কলাগাছিয়া বাগপাড়া ব্রীজের সামনে অজ্ঞাত নামা এক যুবকের মৃতদেহ কচুরিপানার মধ্যে আটকো অবস্থায় দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশকে সংবাদ দেয়।

এসময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ী উপ-পরিদর্শক মেহেদী জামানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে বিকেল ৬টায় ওই কচুরিপানার মধ্যে আটকানো অবস্থায় ওই মৃতদেহটি উদ্ধারের পর লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কলাগাছিয়া নৌ-ফাঁড়ী এসআই মেহেদী হাসান জানান, আমাদের ধারনা গত ২০/২৫ দিন পূর্বে অজ্ঞাত যুবককে অজ্ঞাত স্থানে নিয়ে অজ্ঞাত খুনিরা পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য উল্লেখিত স্থানে ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের গায়ে ছিল হালকা কালো রং এর ছোট ফুটা চেক র্শাট ও কালো রং এর প্যান্ট। অজ্ঞাত যুববকের হত্যার কারনসহ তার নাম পরিচয় জানার জন্য নৌ পুলিশের তদন্ত অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা