1. admin@bangladeshbulletin24.com : admin :
ফিলিস্তানের গাঁজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ফিলিস্তানের গাঁজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল ) বিকাল ৫টায় উপজেলার  কাচঁপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল এলাকাজুড়ে কাঁচপুর ওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া।

এসময় তিনি বলেন, অনতিবিলম্বে গাজায় মুসলিম নিধন বন্ধ করতে হবে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মো. মুন্না, সোনারগাঁও উপজেলার উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, সোনারগাঁও উপজেলার দক্ষিনের আমির মো. মাহবুব মিয়া, সেক্রেটারি মো. আসাদুল ইসলামসহ জেলার ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা