1. admin@bangladeshbulletin24.com : admin :
ফতুল্লা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজমত আলী   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ফতুল্লা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজমত আলী  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৮৩ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-আগামী ৯ মার্চে ফতুল্লা ইউপি নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা কর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন।

দীর্ঘ প্রায় ২৩ বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ নিয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ফতুল্লা যুুবলীগের নেতা আলহাজ্ব মো: আজমত আলী নিজেকে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তিনি বলেন রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজ করেছি। মানুষের মধ্যে নিজেকে সর্বদাই সেবার ব্রত নিয়ে তাদের পাশে ছিলাম। তাই এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠি। এরফলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের জনগণ দীর্ঘদিন যাবৎ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তাগিদ দিয়ে আসছেন। দীর্ঘ ২৩ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ায় সেই সুযোগ হয়ে উঠেনি। এবার সে সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের আগ্রহ বেড়ে গেছে আমাকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার জন্য। তবে যেহেতু আমি একটি দলের নগন্য সদস্য তাই দলীয় শৃঙ্খলার মধ্য থেকেই আমি নির্বাচন করতে চাই, যদি দল আমাকে মনোনয়নের জন্য অনুমোদন দেয়। তাহলে আমার রাজনৈতিক শিক্ষা গুরু, রাজপথের লড়াকু সৈনিক ও গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের নেতৃত্বে ফতুল্লা ইউনিয়ন পরিষদে তার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা