1. admin@bangladeshbulletin24.com : admin :
প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের জনক- এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের জনক- এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের জনক। উপজেলা সৃষ্টিসহ বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অসংখ্য উন্নয়নমুলক কাজ তিনি করে গেছেন। যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তাই দেশের মানুষ আজও হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কথা ভুলে নাই।

শনিবার জাতীয় পার্টির নরসিংদী সদর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এসব কথা বলেন।

তিনি বলেন,বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টিতে কোন ভেদাভেদ নাই, আমরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামীতে দেশের যে কোন রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নরসিংদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সম্মেলন উদ্বোধন করেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলার আহ্বায়ক- আলহাজ্বশফিকুল ইসলাম শফিক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- হেনা খান পন্নী, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক- মোঃ বেলাল হোসেন, যুগ্ম-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাহান কবির, যুগ্ম-শিল্প বিষয়ক সম্পাদক শহিদ হোসেন সেন্টু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- ফরিদা সিকদার, আবু সাঈদ স্বপন ও নরসিংদী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক- হাবিবুর রহমান হাবিব।

হাজী মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং ডা. আব্দুল সালাম ও আলহাজ্ব শফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নরসিংদী জেলার সদস্য সচিব- মোঃ ওমর ফারুক মিয়া।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য এ্যাড.আবুল হাসনাত, ফররুখ আহমেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দফতর সম্পাদক- মাহবুবুর রহমান কামাল, সমাজ কল্যাণ সম্পাদক- আনিসুর রহমান বাবু, মহিলা নেত্রী- কামরুন নাহার লাইলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা