1. admin@bangladeshbulletin24.com : admin :
প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও খুলনায় সাংবাদিক মিলনকে হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও খুলনায় সাংবাদিক মিলনকে হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

খুলনার সাংবাদিক মিলনকে হত্যা ও দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

তারা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যমের অফিসে এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি পত্রিকার উপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত।

খুলনার ডুমুরিয়া উপজেলার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন,অনতিবিলম্বে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বুধবার সকাল ১১টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুলনার সাংবাদিক মিলনকে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

সাংবাদিকরা, হত্যা ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান।

সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন,  সাংবাদিক আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির,আবুবকর সিদ্দিক, ফরিদ হোসেন,মোকাররম মামুন, মোঃ নুর নবী জনি,শাহাদাত হোসেন রতন,  হাবিবুর রহমান, রবিউল ইসলাম,মিজানুর রহমান, কামরুজ্জামান রানা, মাজহারুল ইসলাম,ইমরান হোসেন,ফারুক হোসেন,কবির হোসেন,সজিব,নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, সজিব,  রুবেল ও এরশাদ হোসেন অনন্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় বক্তারা বলেন, “পত্রিকার অফিসে হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনা প্রমাণ করে আমরা কতটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গত ৫৪ বছরে আমরা এমন ঘটনা দেখিনি। যারা হামলা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক শক্তি নয়, তারা দুর্বৃত্ত, অপরাধী। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

শুধু হামলাকারী নয়, এর নেপথ্যে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা