
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মামুন মাহামুদ বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। আগামীতেও ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আগামী ডিসেম্বরেই নির্বাচন দিতে অন্তবর্তী সরকারকে বাধ্য করা হবে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,শহীদ জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জিত হয়েছে। তার নেতৃত্বে বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
আগামী ডিসেম্বরে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে।নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে যেভাবে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারকে আমরা প্রতিহত করেছি তাদেরকেও একইভাবে প্রতিহত করা হবে। জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্র নায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অন্যতম।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌরসভার সভাপতি শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহীম প্রমুখ।