1. admin@bangladeshbulletin24.com : admin :
নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩২০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিনপর সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১২ এপ্রিল)  সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার একটি বালুর মাঠের ঝোপ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৬ এপ্রিল তিনি নিখোঁজ হন,নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদী হয়ে সোনারগাঁ থানার একটি সাধারণ ডাইরি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে  ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়গঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান জানান,সিরাজুল ইসলাম কিছুদিন যাবৎ নিখোঁজ ছিলেন।ধারণা করছি তিনি অসুস্থ থাকায় ঘটনাস্থলে স্ট্রোক বা অসুস্থ হয়ে আর উঠতে পারেননি। তার শরীরের আঘাতের কোন চিন্হ নাই, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা