1. admin@bangladeshbulletin24.com : admin :
নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে-ইউএনও ফারজানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে–ইউএনও ফারজানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের  আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি বলেন, সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী,আইসিটি অফিসার, নারী নেত্রী আলেয়া আক্তার,রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার নারী সদস্যসহ দুই শতাধিক নারীরা।

আলোচনা সভায় বক্তারা, নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যদুরীকরনের মধ্য দিয়ে সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যয় ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা